বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে সার্ভিস প্রোভাইডারদের সাথে ত্রৈ-মাসিক সভা

  • প্রকাশ সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের উদ্দ্যোগে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারদের নিয়ে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাজশাহী মহানগরীর টুলটুলি পাড়া চেতনা-৭১ এ এই সভা অনুষ্ঠিত হয়। আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তা আকতারুজ্জামান এর সার্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার পথশিশুদের জীবন মান উন্নয়নের জন্য কাজ করছে। এই কাজ একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয় উল্øেখ করে তা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার জন্য আহ্ববান জানান তিনি। পরে উপস্থিত সার্ভিস প্রোভাইডারগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও যে সকল শিশু তাদের নিকট কাজ করছে তাদের কথা তুলে ধরেন।
তারা বলেন, তাদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিতে চান। কিন্তু শিশুরা নিয়মিত আসেনা। এটা অনেক বড় সমস্যা। তারা বলেন, যেখানে পথশিশুদের মানুষ ঘৃনা কওে, সেখানে তাদেরকে কর্মে যুক্ত করে বিভিন্ন অন্যায় কাজ থেকে মুক্ত রাখছেন তারা। সেইসাথে আয় করে নিজের প্রয়োজনীয় খরচ নিজে বহন করছে এবং পরিবারকে সহায়তা করছে বলে জানান তারা।
নিশ্চয় এটা একটি মহৎ কাজ উল্লেখ করে এই ধরনের উদ্দ্যেগের জন্য আলোকিত শিশু প্রকল্পকে ধন্যবাদ জানান উপস্থিত সার্ভিস প্রোভাইডরগণ। পরে সভাপতি উপস্থিত সকলকে ডিআইসি পরিদর্শন এবং স্থানীয় অনুদান সহায়তার জন্য অনুরোধ করেন। সভা পরিচালনা করেন আলোকিত শিশু প্রকল্পে মাঠ কর্মকর্তা সামুয়েল বাস্কে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin