বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরীর ১৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিন,খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা ভাতা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার রাত দশটায় নগর ভবনের এ্যানেক্স ভবনে উলামা কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র।
উল্লেখ্য, প্রতি বছরের মতো ন্যায় এবারো এক হাজার ৪০০ খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের প্রত্যেককে এক হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রতি বছরের মতো এবারো রাজশাহী মহানগরীর অধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও হাফেজদের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। শিগগিরই আলেম ও উলামাদের কল্যাণে একটি টাস্ট্র গঠন করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি সকলে সেই দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা ড. মাওলানা বারকুল্লাহ বিন দুররুল হুদা, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের, মুফতি আব্দুস সবুর সিরাজী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য আলী আকবর ফারুক। অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin