বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাত ১টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: রাসিক মেয়র

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিচ্ছন্ন পরিবেশে ঈদুল আজহা উদযাপনে সোমবার রাত ১টার মধ্যেই রাজশাহী মহানগর এলাকা থেকে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সকাল ৭টায় মহানগরীর কাদিরগঞ্জে হাজি লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ কথা জানান।
সেখানে ঈদুল আজহার নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঈদের নামাজের পর মুসল্লিদের সঙ্গে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাসিক মেয়র। এরপর পারিবারিক কবরস্থানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত করেন রাসিক মেয়র।
এ সময় খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপর ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে পশু কোরবানি করা হবে। বিকেল সাড়ে ৪টার দিকে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাত ১২ থেকে ১টার মধ্যে রাজশাহী মহানগরীতে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। গেল কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আমরা দ্রুত সময়ের মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করতে পারবো ইনশাল্লাহ।
এ কাজে রাজশাহী মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন রাসিক মেয়র।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin