বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পুলিশ কন্সট্রেবল সিদ্ধার্থ হত্যা মামলার সাক্ষ্যগ্রহন শুরু

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশ কন্সট্রেবল সিদ্ধার্থ হত্যা মামলায় রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। রোববার সাড়ে ১১টার দিকে সাক্ষ্যগ্রহন শুরু হয়। মাঝখানে খাবারের বিরতীর পরে আবারও বেলা ২.৩০টায় শুরু হয় সাক্ষ্যগ্রহন। সাক্ষ্যগ্রহন শেষে বিচারক আগামী জুলাই মাসের ৭,৮ ও ৯তারিখ আবারও সাক্ষ্যগ্রহন করা হবে বলে জানান বিচারক। বিষয়টি নিশ্চিৎ করেন আসামী পক্ষের আইনজীবী আলহাজ¦ আলী আশরাফ মাসুম।

কোর্টে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজাশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

এছাড়াও রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্ঝল হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনারুল আমিন আযব ও ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য এজাহারভূক্ত নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin