শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নানা আয়োজনে রাজশাহীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর-এর সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে কুমারপাড়া দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে সকল শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেইসাথে বেলা সাড়ে ১২টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে ও সাহেব বাজার বড় মসজিদের সামনে থেকে খাদ্য বিতরণ করেন তিনি।

এ সময় ডাবলু সরকার বলেন, মূলত তৎকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুন নেতা স্বৈরশাসকের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে যান। জেলের অভ্যান্তরে থাকা অবস্থায় তাঁকে ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিলো। পরবর্তী সময়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং সভাপতি ছিলেন। এই সভাপতি থাকা কালীন অবস্থায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশর জন্ম। এই বাংলাদেশের প্রতিটি আন্দোলনের ইতিহাস মানে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস আজ সেই আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বলে উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দফতর সম্পাদক পঙ্কজ কুমার দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য সৈয়দ মন্তাজ আহমেদ, ইসমাইল হোসেন, আশরাফ উদ্দিন খান, মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, আশীষ তরু দে সরকার অর্পণ, আলিমুল হাসান সজল, খাইরুল বাসার শাহীন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিপন্ন সরকার।

আরো উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ সরকার সেডু, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ আলী জন, গৌতম দাস, মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক ইসলাম, শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান ফরহাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সদস্য মারুফ হোসেন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদত হোসেন বাদশা, রাজশাহী মহানগর যুবলীগের গ্রন্থণা-প্রকাশনা সম্পাদক মুরসালিন হক রাবু।

এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ সাতিল, রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজীব শেখ, বোয়ালিয়া থানা (পূর্ব) কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান লিটন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন, নয়ন কুমার ধর ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক নেতা আল আমিনসহ অন্যান্য নেতাকর্মী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin