শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

গোদাগাড়ীর কাঁকনহাটে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫জুন ছিলো বিশ^ পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সিসিডিবি-সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নাঈমা ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচী কর্মকর্তা সুদীপ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি, সিপিআরপি, চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচী কর্মকর্তা মায়া দাস। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সমাজ সংগঠক গিরীস চন্দ্র বর্মন। অত্র প্রতিষ্ঠানের সমাজ সংগঠক লাভলু বাঁড়ৈ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সমাজ সংগঠক রাজিব প্রামানিক ও সুরেন সিং। এছাড়াও সিসিডিবি এর সুবিধাভোগিগণ উপস্থিত ছিলেন।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, প্রতিনিয়ত পরিবেশ দুষিত হচ্ছে। কলকারখানা, যানবাহন ও খড়ির চুলার ধুঁয়ার জন্য একদিকে যেমন পরিবেশ বিনষ্ট হচ্ছে। সেইসাথে কলকারখানার দুষিত পানি নষ্ট করছে বিভিন্ন নদী ও খাল। এছাড়াও ধুলিকনাও বায়ু দুষন করে পরিবেশ দুষন করছে। পরিবেশ দুষনের ফলে মানুষের নানাবিধ রোগ বালাই হচ্ছে। এজন্য পরিবেশ দুষন রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসাথে পরিবেশ বান্ধব চুলা ব্যবহার করা এবং পরিবেশ রক্ষায় প্রচার গাছ রোপন করার পরামর্শ দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin