রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ঈদযাত্রায় ১২ দিনে সড়কে নিহত ২১৫: বিআরটিএ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

এস.আর ডেস্ক: ঈদুল আযহায় সড়ক যাত্রায় গত ১৩ থেকে ২৪ জুন পর্যন্ত ১২ দিনে ২১৬টি দুর্ঘটনায় ২১৫ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ২৭৮ জন আহত হয়েছেন। এ হিসেবে গড়ে প্রতিদিন ১৮টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় তার সঙ্গে ছিলেন বিআরটির রোড সেফটি শাখার পরিচালক মাহবুব-ই রব্বানী।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ঈদুল আযহার আগে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ছয় দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০৯ জনের। প্রতিদিন গড়ে ১৮ জন নিহত হয়েছেন। ঈদের পরে ১৮ জুন থেকে ২৪ জুন পর্যন্ত সাত দিনে ১২১টি সড়ক দুর্ঘটনায় ১২৩ জন নিহত হয়েছেন। ঈদের দিন ২০টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
বিআরটির পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৬০টি দুর্ঘটনায় ৫৮ জন নিহত ও ৭৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সিলেট বিভাগে সাতটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। এ পরিসংখ্যান আরও বলছে, ঈদযাত্রায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল যাত্রায়। মোটরসাইকেল যাত্রায় ৫০ জনের প্রাণ গেছে, শতকরা হিসেবে ৩৪ দশমিক ৭২ শতাংশ। বাস, মিনিবাস দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ৬ দশমিক ২৫ শতাংশ। অটোরিকশা দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন, শতকরা হিসেবে ১৩ দশমিক ৮৯ শতাংশ।
ঈদযাত্রাকে কেন্দ্র করে গত ১৩ জুন থেকে ২৪ জুন পর্যন্ত বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬৪ জেলার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারা দেশে মোট ৩ হাজার ৩৩৯টি মামলায় ৮৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময়ে ৫৭টি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin