রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল’র মৃত্যুতে ডাবলু’র শোক

  • প্রকাশ সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সাবেক ছাত্রনেতা, বাঘা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল চিহ্নিত সন্ত্রাসী ও কালো বাজারীদের নির্মম হামলায় নিহত হয়েছেন। তাঁর নিহত হওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়ছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শোক বিবৃতিতে ডাবলু সরকার বলেন, গত ১৯ই জুন বাঘা বাজারে বাঘা উপজেলা আওয়ামী লীগের এক শান্তিপূর্ণ মানববন্ধনে চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল সহ আনুমানিক ৩০থেকে৩৫ জন নেতা কর্মী আহত হন। সংকটাপন্ন অবস্থায় বাবুল কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ দেখা দিলে দ্রুত আইসিইউতে নেওয়া হয় এবং পরের দিন অস্ত্রোপচার করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
চিকিৎসারত অবস্থায় বুধবার বিকেল ৪ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিবৃতিতে ডাবলু সরকার আরো বলেন, অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও নেপথ্যের কারীগরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এছাড়াও এই মুহুর্তে নেতা-কর্মীদের ধৈর্য্য ধারণ করার আহবান জানান ডাবলু সরকার।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin