নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাট জেলা কৃষক দলের সভাপতি সেলিম রেজা ডিউ অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর এবং ডিউ এর মায়ের খোজ খবর নিতে তার নিজ বাসায় যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,যুবদলের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোজাদ্দেদ জামানী সুমন ও স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিমন। মিলন তাঁদের শরীরের খোঁজ খবর নেন এবং সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।