বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিট কমাণ্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার দুপুর ১টায় নগরীর সাগরপাড়াস্থ রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন মোল্লা, সেক্টর কমান্ডার ফোরাম বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin