বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাপে কামড়ালে করনীয় এবং কোন ধরণের সাপে কামড়ালে কি ধরণের সমস্যা হয়, সে বিষয়ে জানতে এবং বিশেষ করে রাসেলস্ ভাইপার সাপে কামড়ালে কোন কোন জটিল সমস্যা দেখা দেয় সে বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। রোববার বারিন্দ মেডিকেল কলেজের লেকচার গ্যালারী-১ এ বারিন্দ মেডিকেল কলেজের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারিন্দ মেডিকেল কলেজ এবং হাসপাতাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন।

বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাক্তার বেলাল উদ্দিন এর সভাপতিত্বে কি নোট উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিন্দ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ আলম। এছাড়াও অত্র কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, লেকচারার, ইন্টার্ন ডাক্তার ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, যে কোন ধরনের সাপে কামড়ালে ক্ষতস্থানের উপরে শক্ত করে কোন প্রকার বাধন দেয়া যাবে না। প্রয়োজনে গামছা বা নরম কাপড় দিয়ে ক্ষত স্থান হালকা বাঁধা যেতে পারে। যাতে করে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। সেই সাথে বাঁশের বাতা দিয়ে বাঁধন দেয়া সব চাইতে উত্তম। তাঁরা আরোও বলেন, পায়ে কামড়ালে দৌড় না দিয়ে এবং পা নাড়াচাড়া না করে একজায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। হাতে কামড়ালে হাত বুকের সাথে সুন্দর করে আটকিয়ে রাখতে হবে বলে পরামর্শ দেন তাঁরা।

তাঁরা আরোও বলেন, সাপে কামড়ালে ওঝার নিকট গিয়ে সময় নষ্ট না করে দ্রুততার সহিত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যাওযার কথা বলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin