শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিএনপি নেতা চাঁদ’র স্ত্রীর দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর স্ত্রী শাহানা বেগম(৬৫) এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তাঁর স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। চাঁদ জামিনে কারাগার থেকে মুক্ত হয়েই স্ত্রীর মরদেহ দেখতে ছুটে যান এবং জানাযায় অংশগ্রহন করেন। শনিবার দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশা, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, নুরুজ্জামান খান মানিক ও জাকিরুল ইসলাম বিকুল।

আরো উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম আহম্মেদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এলাকাবাসী ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin