শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী নারীদের চাকরীর মেয়াদ বৃদ্ধির দাবীতে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী এর আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে শূন্য ইউনিটে স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু ৩০জুন রোববার তাদের চাকীর মেয়াদ শেষ হয়। তাদের চাকরীর মেয়াদ বৃদ্ধি করার জন্য রোববার বিকেলে দূর্গাপুর ও বাগমারা স্বেচ্ছাসেবীদের আয়োজনে রাজশাহী মহানগরীর কলাবাগানস্থ পরিবার পরিকল্পনা অফিসের সামনে স্বেচ্ছাসেবীরা মানববন্ধন করেন।
মানবন্ধন থেকে তার বলেন, রাজশাহী জেলার দুর্গাপুর ও বাগমারা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিপ্তরের ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারীর আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিনে বিভিন্ন ইউনিটে স্বোচ্ছাসেবী (নারী) পদে নিয়োগপ্রাপ্ত হয়ে সফলতা ও দক্ষতার সাথে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এই দুই উপজেলার ২৮-৩০জন স্বেচ্ছাসেবী প্রায় ৪৫-৫০ হাজার দম্পতির স্বাস্থসেবা প্রদান করে যাচ্ছেন। এই চাকরীর মেয়াদ ছিলো ৩০ জুন ২০২৪ইং তারিখ পর্যন্ত।
তারা বলেন, চাকরীর মেয়াদ বৃদ্ধি না করলে তারা আর মাঠ পর্যায়ে সেবা প্রদানে অংশগ্রহণ করতে পারবেন না। এই পর্যায়ে ঐ সকল দম্পতিদের অনেক স্বাস্থ্য ঝুঁকি ও সমস্যার সম্মুখীন হতে পারে। সর্বপরি তাদের পরিবার পরিজন নিয়ে এই সেবার মাধ্যমে যতটুকু সম্মানী পেতেন তা দিয়ে ডালভাত খাওয়াসহ বেকারত্ব দুরীকরনেয় ব্যবস্থা হয়েছিলো। চাকুরী শেষ হলে তাদেও মানবেতর জীবন যাপন করতে হবে। তাই সার্বিক দিক ও মানবিক দিক বিবেচনা করে দুই এই দুই উপজেলার সকল স্বোচ্ছাসেবীদের চাকুরীর মেয়াদ বৃদ্ধির জন্য প্রধামন্ত্রীসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের নিকট অনুরোধ করেন তারা।
মানববন্ধন শেষে তারা পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এর মাধ্যমে তাদের দাবী দাওয়া সম্মিলিত একটি স্মারকলিপি পরিবার পরিকল্পনা অধিপ্তরের মহাপরিচালক বরাবরে প্রদান করেন। এ সময়ে পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল বলেন, এ বিষয়টি ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজিকে জানানো হয়েছে বলে জানান তিনি। তিনি সবাইকে ধর্য্যধারন করে বর্তমান অবস্থা পার করার পরামর্শ দেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মৌসুমী, মরিয়ম, শ্যামলী, তাসলিমা, সুনিতা, খািদজা,, মৌমিতা, সালমা, শামিমা, সুমনা, সুমনা খাতুন, রুপালী খাতুন, বুলবুলী খাতুন, লাভলী, আফরোজা, রুমি, পিয়ারা, জেসমিন ও মুরশিদাসহ আরো অনেকে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin