বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম কিনে দিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান সোহেল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চারদিকে রাসেলস ভাইপার সাপের আতঙ্ক। কিন্তু সাপে কাটা রোগীদের জন্য এন্টিভেনম অপ্রতুল। উপজেলাবাসীর কথা চিন্তা করে ব্যক্তিগত উদ্যোগে ১০০টি এন্টিভেনম কিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ কারলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী মাজরুই রহমানের কাছে এই এন্টিভেনম গুলো হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এন্টিভেনম হস্তান্তরের সময় উপজেলা চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বলেন, ‘রাতে যেন টর্চ লাইট নিয়ে সবাই চলাচল করেন। আর সাপে কাটলে যেন দ্রুত সময়ের মধ্যে উপজেলাতেই এন্টিভেনম পাওয়া যায় সে জন্য তিনি এগুলো কিনে দিলেন। কৃষকদের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু গাম্বুটেরও ব্যবস্থা করা হয়েছে। সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়ার জন্য উপজেলাবাসীকে আহ্বান জানান তিনি।

এন্টিভেনম কিনে দেওয়ায় উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে ডা. আলী মাজরুই রহমান বলেন, ‘হাসপাতালে এন্টিভেনম থাকল। কাউকে সাপে কাটলে তাকে যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে আনা হয়। এন্টিভেনমের সাথে কিছু ওষুধ লাগবে। সেটা আমরা হাসপাতাল থেকে দেব। সাপ না মেরে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সব প্রাণীই গুরুত্বপূর্ণ। তাই নির্বিচারে সাপ নিধন পরিবেশের জন্য ভাল কোন দিক হবেনা। এ জন্য বন্য প্রাণী সংরক্ষণ আছে। তাই সাপ না মেরে সতর্ক থাকতে হবে। এ সময়ে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin