বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বাড়ির ভিটা রক্ষায় ভূক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাড়ির ভিটাজমি রক্ষায় বীর মুক্তিযোদ্ধা রাকিবুল ইসলাম এর ছেলে সফিকুল ইসলাম জনি বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম বলেন, বি – বাড়ীয়া জেলার, নবীনগর থানার বাড়াইল গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সবাইকে নিয়ে ৫২/১৫, শাহমখদুম আবাসিক, সপুরা, রাজশাহীতে বসবাস করেন।

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধিনে ত্রৈমাসিক শ্রম শক্তি জরিপে তথ্য সংগ্রহকারী হিসাবে কাজ করছেন। তাঁর রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডে ০.০৪ শতক জমি রয়েছে। যার জে.এল নং -৮১, আর.এস খতিয়ান নং -১২৯ , দাগ নং -৮৪৩। এই জমিটি তার বাবা ক্রয় করেছিলেন। তার জায়গাতে বাড়ি করতে গেলে অত্র ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আলেক, আলেকের স্ত্রী জোসনা বিবি, মামুন মর্জিনা ও আশরাফুল বাধা প্রদান করে।

তিনি আরো উল্লেখ করেন মামুন এবং আশরাফুল সহ কিশোর গ্যাং এর অন্যান্য সদস্যরা তাকে নিরোহ পেয়ে জায়গাটি জবরদখল করতে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান ও মামলা করেছেন। সফিকুল বলেন, তিনি বিভিন্ন জায়গায় কাগজপত্র প্রদান করলে রাজশাহী সিটি কর্পোরেশন ও আদালত প্রতিটি প্রতিষ্ঠান তারপক্ষে রায় দেয়। রাসিক এর পক্ষ থেকে একটি বোর্ড গঠন করে এই রায় দেন। শুধু রায় নয় জমিটি বুঝে দেন। কিন্তু প্রতিপক্ষ আলেক এই রায় না মেনে তার দবলবল নিয়ে তাঁকে অত্র বাড়ির ভিটায় বাড়ি নির্মাণসহ কোন কাজ করতে দিচ্ছেনা।

তিনি বলেন, এ অবস্থায় তিনি রাজশাহী কোর্টে ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেন। সেইসাথে শাহ্ মখ্দুম থানায় একটি সাধারন ডায়রী করেন। কোর্ট থেকে বিবাদীকে জমিতে যেতে নিষেধ করেন। এই সুযোগে তিনি বাড়ির ভিটা পরিস্কার করতে গেলে আলেক গংরা আবারও তাঁর উপরে চড়াও হয় এবং প্রানে মেরে ফেলার হুমকী দেন। এখন তারা অসহায় হয়ে পড়েছে। এই জমি রক্ষায় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলরকে বলে কোন লাভ হয়নি। তিনি এ নিয়ে কোন মিমাংশা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন বলে জানান তিনি।

তিনি বলেন, তাঁর এই জমি ছাড়া অন্য কোন জমি নাই । তার সহায়সম্বল এই জায়গাটুকু । তিনি তাঁর নিয়ে পরিবার খুব ভয়ভীতির মধ্যে দিয়ে দিনাদিপাত করছেন। এ বিষয়টি সংবাদপত্রে তুলে ধরে সহযোগিতা করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার জমিটি বুঝে দেয়ার অনুরোধ করেন তিনি। এ সময়ে তাঁর মা রমিজা খাতুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে প্রতিপক্ষ আলেকের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, সফিকুল ইসলামের সাথে তার জমি নিয়ে কোন বিরোধ নাই। তাদের দাগ আলাদা। তাদের জমিতে তারা যাই করুক তাতে তার কিছুই যায় আসেনা সাফ জানিয়ে দেন আলেক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin