বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে যুবদলের শুভেচ্ছা মিছিল

  • প্রকাশ সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩২২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ছয় সদস্য বিশিষ্ট (আংশিক) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দপ্তর সম্পাদক হিসেবে নুরুল ইসলাম সোহেলকে নির্বাচিত করায় বিএনপি চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাজশাহী মহানগর ও থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে রাজশাহীর মহিলা কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, মোহাম্মদ নাজির হোসেন, আতাউর রহমান বাঁধন, আনারুল ইসলাম, মাইনুল ইসলাম মিন্টু ও শাহ মখদুম থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ হোসেন জীবনসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin