শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

দোকানের স্বপ্ন পূরণ হলো এশিয়ার ক্ষুদ্রতম মা রাজশাহীর মাসুরা’র

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাসুরা বেগমের উচ্চতা মাত্র ৩৮ ইঞ্চি। এই ক্ষুদ্র উচ্চতা নিয়েও ‘মা’ হয়েছেন রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বজরপুর গ্রামের মাসুরা বেগম। মাসুরার সেই করুণ জীবনগাথা বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশিত হবার পর বিষয়টি নজরে আসে সরকারের। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পেয়েছেন, তার গ্রামেই নির্মিত মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি পাকা বাড়ি। এছাড়াও রাজশাহী এসোসিয়েশনের পক্ষ থেকে মাসুরার কর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসক ও রাজশাহী এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ আশ্রয়ন প্রকল্পের তার নিজ বাড়িতে একটি মুদিখানার দোকান করে দিয়েছেন।

সেই লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় অত্র আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বিশে^র দ্বিতীয় ও এশিয়ার ক্ষুদ্রতম মা মাসুরা বেগমের আত্মকর্মসংস্থানের লক্ষে নির্মিত দোকানঘরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে ও দোয়া করা হয়। সব শেষে দোকানের পাশে একটি গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার সরকার ও রাজশাহী এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক।

আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সহকার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন-আল-ওয়াদুদ, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির ও পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ। এছাড়াও অত্র এলাকার শুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin