রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে নিখোঁজ আদিবাসী বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে চার দিন ধরে নিখোঁজ থাকা এক আদিবাসী বৃদ্ধের লাশ পাওয়া গেছে। তাঁর নাম ছতর মুর্মু (৮০)। বাড়ি রাজশাহীর পবা উপজেলার কৈকুড়ি গ্রামে। গ্রামটি পড়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার অধীনে।

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, গত ১৯ জুলাই সকাল থেকে নিখোঁজ ছিলেন ছতর মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি জঙ্গলের মধ্যে ছতরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এরপর ছতরের বাড়িতে খবর দেয়া হয়। পরে বিষয়টি থানায় জানানো হয়। এরপর তাঁরা ঘটনাস্থলে যান।

ওসি জানান, কী কারণে ছতরের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তাঁরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে এ নিয়ে আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাবার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin