বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

আমনুরা লুথারেন মিশন হাসপাতালে ডেন্টাল ইউনিটের উদ্ধোধন

  • প্রকাশ সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাপাইনবাবগঞ্জের আমনুরা লুথারেন মিশন হাসপাতালে বুধবার ডেন্টাল ইউনিটের উদ্বোধন করা হয়। সকাল ১০টায় আমনুরা লুথারেন মিশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন ফিতা কেটে এই ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ডেন্টাল ইউনিটে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ওরাল হাউজিন ইন্সট্রাকশন, স্কেলিং, পলিশিং,রুট ক্যানেল ট্রিটমেন্ট, আক্কেল দাঁত তোলা, অ্যাবসেস ড্রেইনেজ, এসথেটিক ফিলিংসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১০ শয্যা বিশিষ্ট আমনুরা লুথারেন মিশন হাসপাতালে আন্তঃবিভাগ ও বর্হি বিভাগে মেডিসিন, হেলথ চেক-আপ, ডায়াবেটিস স্ক্রিনিং, চর্ম ও যৌনরোগ,গর্ভবতী মহিলার প্রসব পূর্ব ও পরবর্তী সেবা, মা ও শিশুর চিকিৎসা সেবা, বন্ধ্যাত্ব নিবারন চিকিৎসা সেবাসহপ্যাথলজিক্যাল সকল পরীক্ষা ্ই হাসপাতালে রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচোল,গোমস্তাপুর,শিবগঞ্জ উপজেলাসহ পাশ্ববর্তী জেলার স্বল্প আায়ের মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসেন বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক।

এ সময়ে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালে সিনিয়র ডাক্তার সুভাষ চন্দ্র সরকার, ডা. অর্পনা মুরমু, ম্যানেজার মারকুস মুরমু, বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চ (বিএনইএলসি) ট্রাস্টে বোর্ড সেক্রেটারী ও উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সভাপতি হিঙ্গু মুরমু, এনএজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম, রেভা ও সুবাস বাস্কে সহ অন্যান্য স্টাফবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin