বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তের হামলা, আটক ১০

  • প্রকাশ সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা পৌনে ৩টার দিকে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানা-পুলিশের একটি পিকআপ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে আশপাশে অভিযান চালিয়ে পুলিশ অন্তত ১০ জনকে আটক করে।

পুলিশ জানায়, কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বুধবার রাজশাহীর আদালতের সামনে সমাবেশ করার একটি তথ্য ছিল। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয়, আদালত চত্বর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার ছিল।

বেলা পৌনে ৩টার দিকে মহিষবাথান এলাকার একটি গলি সড়কের ভেতর দিয়ে পুলিশের টহলে থাকা গাড়িটি আসছিল। তখন দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কোনো পুলিশ সদস্য আহত না হলেও গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এ সময় আত্মরক্ষায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮-১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে কোটাবিরোধী শিক্ষার্থীরা আদালতের সামনে সমাবেশ করবেন এমন খবর পেয়ে বুধবার সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ছিলেন। তবে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই এলাকায় সমাবেশ করতে যায়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin