রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

২২ দিনে ডেঙ্গু আক্রান্ত ১০১৩

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

এস আর ডেস্ক : দেশে করোনা মহামারি সংক্রমণ বৃদ্ধির মধ্যে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত জুন মাসের চেয়ে চলতি জুলাই মাসের ২২ দিনে প্রায় চার গুণ বেশি ১ হাজার ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের দু-চারজন ছাড়া প্রায় সবাই রাজধানী ঢাকার রোগী।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গুসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে ২২ জুলাই পর‌্যন্ত মোট আক্রান্ত ১ হাজার ৩৮৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭০ জন রোগী।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ২৭২ জন। আর গত ২২ দিনে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা ৪১২। তাদের মধ্যে ৪০৯ জনই ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য তিনজন ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি।

প্রতিবেদনের তথ্যানুযায়ী পরিসংখ্যানে দেখা গেছে, বছরের প্রথম পাঁচ মাসে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিল মোট ১০০ জন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন এবং মে মাসে ৪৩ জন আক্রান্ত। এই পাঁচ মাসের পৌনে তিন গুণ ডেঙ্গু আক্রান্ত হয় জুন মাসে- ২৭২ জন। আর জুলাইয়ের প্রথম ২২ দিনে এক লাফে বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৩ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin