নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা (পূর্ব) সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসেন উদ্দিন বাপ্পি গতকাল সোমাবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর রানী বাজার টাইলস পট্টি জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব আরফিন কনক।
কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সাম্পাদক আল-আমিন সরকার টিুট, মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।