বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

মোহনপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি কর্মীর মৃত্যু, গুরুতর আহত ২

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা ও ধুরইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকসহ দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে আওয়ামীলীগ সন্ত্রাসীরা। ঘটনাস্থলে বিএনপি নেতাকর্মীদের ৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোপালপুর মধ্যপাড়া গ্রামে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাত দিয়ে জানা গেছে, ধুরইল ইউপি’র ধুরইল কলেজপাড়া গ্রামের বিএনপি কর্মী জয়নাল আবেদীন ( লেদ মেকার) ও তার ছেলে মনিরুলকে সাথে নিয়ে তার বাবার সাথে দেখা করতে মৌগাছি ইউপির গোপালপুর মধ্যপাড়া পৌছালে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার মৃত সিদ্দিকের ছেলে কসাই রফিক (৫৫), তার বড় ছেলে বিপ্লব (৩২), ছোট ছেলে শামীম রেজা (২৮) ও মৌগাছি ইউপি চেয়ারম্যান আল-আমিন বিশ্বাসের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩০/৪০ জন আওয়ামীলীগের নেতাকর্মীরা জয়নালকে ঘিরে ধরে পেটে ছুরিকাঘাত করে। এসময় তার ছেলে দশম শ্রেণির ছাত্র মনিরুল ইসলাম (১৭)কেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষনা করেন।

এদিকে বিএনপিকর্মীকে ছুরিকাঘাত ও নেতাকর্মীদের মারপিট করা হচ্ছে শুনে ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান নেতাকর্মীদের উদ্ধার করতে গেলে আওয়ামীলীগ নেতা কর্মীরা তাকেও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মোকলেসুরকে গুরুতর জখম অবস্থায় মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদীন রয়েছেন। ঘটনাস্থলে বিএনপি নেতা মোকলেসুরের সাথে থাকা অন্যান্য বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছেন। তারাও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসক ঘটনাস্থলে দুই গাড়ি সেনাবাহিনী পাঠান। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন। এঘটনায় মোহনপুর উপজেলায় নেতাকর্মীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। বিএনপি কর্মী নিহতের ঘটনায় নিহতের পরিবারসহ পুরো উপজেলায় চলছে শোকের মাতম। এর আগের দিন উপজেলা অন্তত শতাধিক জায়গায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দোকানপাট ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও সাবেক এমপি আয়েন উদ্দিননের নেতৃত্বে নারকীয় তান্ডব চালানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিএনপিকর্মী মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুবুর রশিদ, সদস্য সচিব বাচ্চু রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin