বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ’র নতুন আহ্বায়ক রাকেশ

  • প্রকাশ সময় বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন প্রুপের সভাপতি কমিটি ভেঙ্গে দেয়ায় কমিটির সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রেক্ষিতে অত্র প্রুপের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সাধারণ মালিকগণ গৌতম মৌহন চৌধুরী রাকেশকে আহ্বায়ক হিসেবে ঘোষনা দিয়েছেন। এ বিষয়ে তারা রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ এর সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সভাপতির স্বাক্ষরীত একটি পত্র প্রদান করা হয়।

এ নিয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিরইলস্থ অত্র গ্রুপ এর কার্যালয়ে নয়া আহ্বায়ক গৌতম মৌহন চৌধুরী রাকেশ সাংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট এখন ভিন্ন। এজন্য পূর্বের কমিটি পদত্যাগ করেন। তিনি বলেন, পূর্বের কমিটির ন্যায় তিনি কাজ করবেন না। তিনি সকলকে নিয়ে কাজ করতে চান। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সবার গাড়ি রাস্তায় থাকবে এবং নিয়ম মাফিক রাস্তায় চলাচল করবে। সেইসাথে সড়ক পরিবহন গ্রুপ এর উন্নয়নের সর্বদা কাজ করবেন তিনি। আর অর্জিত অর্থ সমুহ সঠিক পথে ব্যয় করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাকেশ বলেন, পরিবহন চলবে আপন গতিতে। কারো কথায় বাস বন্ধ ও বা চলবে না। মালিক সমিতির সকলের সিন্ধান্তই গুরুত্ব পাবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পূর্বের কমিটি কারো মতামত না নিয়ে নিজেরমত করে কমিটি গঠন করেছিলো। সেইসাথে জোর করে যা ইচ্ছা তাই করত। তিনি সকল মালিকদের মতামতকে প্রাধান্য দিয়ে গাড়ীর ব্যবসা সফল করতে কাজ করবেন বলে উল্লেখ করেন। পর্যায়ক্রমে কমিটিতে অন্যান্যদের সংযুক্ত এবং আগামী সংসদ নির্বাচনের পরেই নির্বাচিন দিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান তিনি। এসময়ে সাধারণ মালিক মশিউর রহমান স্বপন ও তুলিপ চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়াও প্রায় শতাধিক সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin