বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিকেল ৫ টায় রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে গভঃল্যাবরেটরী হাইস্কুলের সামনে থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসকারী, জনগণের সম্পদ লুন্ঠনকারী এবং জনগণের জানমালের স্বাভাবিক জীবন-যাপনে বাধাবিঘ্নকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এই আহ্বানে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

নগরীর লক্ষীপুর মোড়ে থেকে শুরু হয়ে সড়ক ভবনের সামনে প্রদক্ষিন করে নগরীর সি এ্যান্ড বি মোড়, ঝাউতালা মোড় পপুলার রোড হয়ে লক্ষীপুর মোড়ের মিন্টু চত্বরে পথসভা করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। মিছিলে স্লোগান দেন সন্ত্রাসীদের ঠিকানা বাংলাদেশে হবেনা, ভোট চোরদের ঠিকানা বাংলাদেশে হবে না। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ কে এম ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন নান্নু, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ।

ফরিদ হোসেন রবিউল, বিএনপি নেতা খসরু, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো: সালমগীর হোসেন, সোহেল রানা, রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক আসমাউল হুসনা ফৌরদোসী, বিএনপি নেতা জাহিদ হোসেন লিটন, মন্জুর কাদের স্বপন, শরিফুল ইসলাম ফায়ারিং, ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মামুন, সদস্য সচিব ফকরুল আমিন, ৬ নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব মো: তারিফ হোসেন, রাজশাহী মহানর যুবদল নেতা আবু রায়হান রুবেল, মহানগর যুবদলের সদস্য নীরব খাঁন তারেক, নাজমুস সাকিব নাঈম, রেজাউর রহমান রবিন,ফজলে রাব্বী, মজিবর, রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কোকো,স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ ওয়াসিম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin