বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

টহলে নেমেছে শাহ্ মখ্দুম থানার পুলিশ

  • প্রকাশ সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের স্বৈরাচার পতনের দিনে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়। কারন রাজশাহী মহানগরের বিভিন্ন থানা পুড়িয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা। এ সময়ে তারা আত্মগোপনে চলে যান। প্রায় এক সপ্তাহ পরে পুলিশ মাঠে নেমেছেন। রোববার বিকেলে তাদের রাজশাহী সিটিহাট এলাকায় টহল দিতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে শাহ্ মখ্দুম জোনের ডিসি নুরে আলম সিদ্দিকি বলেন, তারা রোববার পবার বিভিন্ন এলাকা, সিটিহাট, নওদাপাড়া বাস টার্মিনাল সহ অত্র জোনের বিভিন্ন এলাকায় যান।

কোন সমস্যা আছে কিান জানতে চাইলে তিনি বলেন, কোন সমস্যায় তারা পড়েননি। উপরোন্ত জনগণ তাদের সহযোগিতা করছেন এবং তাদের নিকট নানা ধরনের সমস্যার কথা বলছেন। তিনি আরো বলেন, কিছু সমস্যা ছিলো এটা সবাই জানেন। ঐ সকল সমস্যা দুর করে পুলিশ বাহিনী আবারও ঘুড়ে দাঁড়াবে এবং জনগণের সেবা করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

শাহ্ মখ্দুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, আরএমপির প্রায় সকল থানা পুড়লেও তার থানা ভাঙ্গচুর কিংবা আগুনে পুড়ে নাই। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দ্রুত অন্যান্য পুলিশ সদস্যরা কাজে যোগদান করবেন। সেইসাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। গুজবে কান না দিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin