বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ প্রেরণ অব্যাহত

  • প্রকাশ সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘটিত সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ প্রেরণ অব্যাহত রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গত ২৯ আগস্ট ত্রাণের অস্টম ট্রাক নিয়ে বন্যাদুর্গত এলাকায় পৌঁছে গেছে এবং নবম ট্রাকটি প্রেরণের প্রস্তুতি চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ইতোপূর্বে প্রেরিত প্রতিটি ট্রাকে ত্রাণ হিসেবে যাচ্ছে, ১২০০ থেকে ১৪০০ প্যাকেট শুকনো খাবার, ১৫০০ থেকে ২০০০ বোতল পানি, ঔষুধ ও পোশাক সামগ্রী।

গত ২১ আগস্ট বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ দিতে রাজশাহীর বিভিন্ন সংগ্রহ বুথে জনতার ঢল নামে। বিভিন্ন মোড়ে মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ত্রাণ সংগ্রহ বুথ বসিয়ে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করেছেন। এমনকি ছোট শিশুরা তাদের জমানো অর্থ বন্যার্তদের জন্য দান করেছে। রাজশাহীর সর্বস্তরের মানুষ স্বপ্রণোদিত হয়ে ত্রাণ সামগ্রী ছাত্রদের কাছে দিয়ে যান। কেউ নগদ অর্থ, কেউ খাবার আবার কেউ পোশাকও দিয়েছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্যের পর বন্যা কবলিতদের সহায়তার জন্য শিক্ষার্থীদের প্রতিই ভরসা করছেন রাজশাহীর সাধারণ মানুষ। তারই প্রেক্ষিতে রাজশাহীর জনসাধারণ, বিভিন্ন উপজেলা ভিত্তিক ছাত্র সংগঠন, বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলোকেও ত্রাণ ও নগদ অর্থ প্রদান করতে দেখা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয়েছে এ পর্যন্ত আট ট্রাক ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। অস্টম ট্রাক প্রেরণের প্রস্তুতি চলছে। ত্রাণ হিসেবে প্রেরণ করা হয়েছে চাল, ডাল, চিনি, চিড়া, মুড়ি, পানি, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ওষুধ। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষের জন্য বিভিন্ন ধরনের পোশাক প্রেরণ করা হয়েছে। তাছাড়া একদল উদ্ধার কর্মীও প্রেরণ করা হয়েছে। উদ্ধারকর্মীরা তাদের কাজ সেখানে চলমান রেখেছে। সমন্বয়করা আরও জানান ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ যে সকল এলাকা বন্যায় অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সে সকল এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে ত্রাণ প্রেরণ করা হয়েছে।

ত্রাণ গ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতদিন পর্যন্ত না জানানো হচ্ছে ততদিন পর্যন্ত ত্রাণ গ্রহণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin