রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নগরীতে গৃহকর্মীকে শারীরিক নির্যাতন বিষয়টি বিভ্রান্তকর

  • প্রকাশ সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর একটি দৈনিক পত্রিকায় নগরীতে শিশু নির্যাতন বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অনেক বিষয়ে বর্ধিতভাবে উপস্থাপন করা হয়। এ বিষয়ে ড. শামীম বলেন, নীলফামারীর বদলগাড়ি, হাজীপাড়ার আতিকুল এর মেয়ে অলিফাকে (১০) তাদের বাড়ি রাজশাহী মহানগরীর খুলিপাড়ায় নিয়ে আসেন। উদ্দেশ্য ছিলো বাড়িতে থাকবে এবং আমার স্ত্রী সেতুকে একটু সহযোগিতা করবে। তাঁরা উভয়ে অলিফাকে অত্যন্ত শ্নেহ করেন। বাড়ির কাজ শেখানোর জন্য সময় সময় অলিফার উপরে রাগ করতেন আমার স্ত্রী। এর থেকে বেশী কিছু নয়।

তিনি আরো বলেন, ঘটনার দিন অলিফাকে আমার স্ত্রী রাগান্তিত হয়ে শরীরে সামান্য আঘাত করেন। যা বাবা মায়েরা সন্তানদের ভালোর জন্য করেন। আমার স্ত্রী সেটাই করেছিলেন। এতে করে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে অলিফা বাড়ি থেকে বের হয়ে যায়। অথচ প্রতিবেদন উল্লেখ করা হয় আমার স্ত্রী মেরে অলিফাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এটা আসলে সত্য নয়। যাই হোক একটা ভূলবুঝাবুঝি থেকে এটা হয়েছে। কারন নিজ ইচ্ছায় সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে আমার স্ত্রী এলাকার অনেক কেই ফোন করে খোঁজার চেষ্টা করেছেন এবং জিডি করতে থানায় যাওয়ার প্রস্তুতি গ্রহন করেছিলেন।

যাই হোক এ নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতা হয়ে গেছে বলে শামীম জানান । যা থানা কর্তৃপক্ষ জানেন। সেইসাথে অলিফার জীবনের সকল দায়িত্ব তাঁরা নিয়েছেন বলে উল্লেখ করেন শামীম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin