সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

রাজশাহীতে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সিপিএসসি, র‌্যাব-৫ অভিযান চালিয়ে তিনশ গ্রাম হেরোইনসহ রবিউল আওয়াল সুমন নামে একজনকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৭নং দেউপাড়া ইউনিয়নের সারোইল গ্রাম এলাকায় অপারেশন চালিয়ে সুমনের নিকট হতে এই হেরোইন উদ্ধার করেন তারা। শুধু তাই নয় এর সঙ্গে জব্দ করেছে একটি মোবাইল সেট, একটি সিমকার্ড, একটি মোমোরিকার্ড। রবিউল আউয়াল সুমন মাধবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে বলে জানান র‌্যাব।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে, গোদাগাড়ী উপজেলার সারোইল গ্রামে ফরমান আলীর মুদিখানা দোকানের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এই সংবাদের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে যান।
সেখানে পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে ১জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অপরজন দৌড়ে পালিয়ে যায় বলে জানান তারা। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮,এর ৩৬ (১) সারণী ৮(গ)/৪১ ধারার মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin