রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কাঁকনহাটে পকুরে মাছ ছাড়া নিয়ে মারামারি ও বিশ দিয়ে মাছ মারার অভিযোগ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৬৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কাঁকনহাট পৌর এলাকায় পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে মারামারি ও পরে পুকুরে বিশ দিয়ে সব মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটিয়েছে কাঁকনহাটের সন্ত্রাসী দরগাপাড়া এলাকার সুজন রাজা। তিনি তার ভাই ও অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে মারপিট ও পুকুরে বিশ দিয়ে মাছ মেরে ফেলে সকল মাছ রাতে অন্ধকারে তুলে নিয়েছে বলে জানা গেছে।
অভিযোগকারীগণ কাঁকনহাট দরগাপাড়া এলাকার সিদ্দিক, শিমুল, বকুল, আলতাব, গোলাম রুহুল খোকা, আনারুল, রনি, সুমন, হাসান, রবিউল, বাদল, ডাক্তার বকুল, শফি ও দেলোয়ারসহ আরো অনেকে বলেন, অত্র মহল্লার পাশে সরকারী পুকুরে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছেন। চলতি সপ্তাহের রোববার তারা অন্যান্য মাছের সাথে নতুন করে ২৫ হাঁড়ি মাছ ছাড়েন।
তারা আরো বলেন, সোমবার আবারও চার হাঁড়ি মাছ ছাড়তে গেলে দরগাপাড়া এলাকার সন্ত্রাসী সুজন রাজা ও তার ভাই সোহাগ এবং আক্কাসসহ আরো অন্যান্য সন্ত্রাসীরা মিলে পুকুরে মাছ ছাড়তে নিষেধ করে এবং অতর্কিতভাবে হামলা চালায়। এসময়ে সুজন গংদের মারপিটে বেশ কয়েকজন আহত হন। কাঁকনহাটেই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন বলে জানান তারা। তারা বলেন, সুজন রাজা দীর্ঘদিন থেকে কাঁকনহাটে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালয়ে আসছে। সুজন গংদের ভয়ে কেউ মুখ খোলেনা বলে জানান তারা।
এবিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কাঁকনহাট পৌর শাখার সাধারণ সম্পাদক হুমায়ন কবীর ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান বকুল বলেন, সুজন রাজা বেশ কিছু উঠতি বয়সের ছেলে নিয়ে কাঁকনহাটে চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের অত্যাচারে ব্যবসায়ী থেকে জনগণ অতিষ্ট হয়ে পড়েছে।
তাঁরা আরো বলেন, সোমবার দিবাগত রাতে আবারও অন্যের মাছ ছাড়া পুকুর জবর দখল করার জন্য পুুকরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। শুধু তাইনয় রাতের অন্ধকারে সব মাছ তুলে বিক্রি করে দিয়েছে। বকুল বলেন, প্রায় পৌনে দুই লক্ষ টাকার মাছ সুজন গংরা মেরে ফেলেছে । তাঁরা উভয়ে এই সন্ত্রাসী সুজনসহ এর সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ হয়ে বলে বকুল জানান।
এ বিষয়ে সুজনের নিকট জানতে চাইলে তিনি বলেন, তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তারা কারো পুকুরে মাছ ছাড়তে যায়নি। তিনি বলেন, তার ভাই সোহাগকে বিদিরপুর মৎস্য চাষী সমবায় সমিতি পুকুরটি দেখভাল জন্য দায়িত্ব দিয়েছে। ফলে সোহাগ সেখানে মাছ ছাড়া থেকে খাবার ও পুকুরে পানি দিয়েছেন। তাদের পুকুরে অন্যরা মাছ ছাড়তে আসলে বাধা দিলে তাদের মারপিট করে। বর্তমানে তিনি, তার স্ত্রী, ও বাবা মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান সুজন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এটা তেমন বড় কোন ঘটনা নয়। তবে উভয় পক্ষই তদন্ত কেন্দ্রে অভিযোগ করেছেন। উভয়কে ডেকে বসে একটি মিমাংশার ব্যবস্থা করা হবে। না হলে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin