রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কল্যাণ ট্রাস্টের সহায়তা পেলেন রাজশাহীর ৬৬ সাংবাদিক

  • প্রকাশ সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রাজশাহীর ৬৬ জন সাংবাদিক পেয়েছেন ১০ হাজার করে টাকা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্্রাস্ট থেকে এই অর্থ সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল। তিনি বলেন, সাংবাদিকরা করোনাকালে এই সহায়তা পাওয়া প্রমাণ করে যে, সরকারের সবদিকে নজর আছে। সরকার সবার জন্য কাজ করছে। অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে ভাবেন। তাঁর দেয়া টাকা এই দুঃসময়ে দেয়া হচ্ছে। এখনও যাঁরা পাননি, তাঁরাও এ সহায়তা পাবেন।

জেলা প্রশাসন আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তানজিমুল হক। এ ছাড়াও আরইউজের সহ-সভাপতি তৈয়বুর রহমান বক্তব্য দেন। সহায়তাপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন শিরিন সুলতানা কেয়া।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin