রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম

  • প্রকাশ সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে সরকারি টাকা আত্মসাৎ, দুর্নীতি, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারসহ ফৌজদারি মামলায় চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী গভর্নিংবডির নির্দেশনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় এবং কলেজের আর্থিক ও প্রশাসনিক পূর্ণাঙ্গ দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীনকে প্রদান করা হয়।

এ বিষয়ে বিগত ৫ নভেম্বও ২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতির কাছে সাবেক অধ্যক্ষ সেলিম রেজার বিরুদ্ধে অত্র প্রতিষ্ঠানের ৩১ জন শিক্ষক কর্মচারী লিখিত অভিযোগ জানান। পরবর্তীতে ২১ নভেম্বও ২৪ইং তারিখ অধ্যক্ষ সেলিম রেজাকে অপসারনের পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পূর্ণাঙ্গ দায়িত্ব হস্তান্তর করেন এবং অত্র প্রতিষ্ঠানেরই সমাজ বিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপক ওমর কোরাইশীও ফৌজদারি মামলার চার্জশীট ভুক্ত আসামী হওয়ায় তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়।

২৩ নভেম্বর রাজাবাড়ি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা পারভীন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, তিনি বিগত বছরে এ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ফৌজদারি মামলার চার্জশীটভূক্ত আসামী হওয়ায় বিধিমালা অনুযায়ী বর্তমানে তাঁর সাময়িক বরখাস্ত থাকার কথা থাকলেও বিগত গর্ভনিংবডি তাঁকে গত ১৮ মাস যাবৎ সাময়িক বরখাস্ত করেন নাই। পরে অধ্যক্ষ সেলিম রেজার বিভিন্ন অন্যায় ও দুর্নীতি প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাওশি) কর্তৃপক্ষ চলতি বছরের মার্চ থেকে গত ৮ মাস তাঁর বেতন স্থগিত করেছেন।

এ বিষয়ে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ সেলিম রেজার সাথে মুঠো ফোনে কথা বললে তিনি তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin