রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিজয়ের মাস উপলক্ষে রাজশাহীতে সিপিবির পতাকা মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঙালী জাতির শ্রেষ্ঠতম অর্জন ৫৪তম বিজয়ের মাস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রোববার বিকালে নগরের আলুপট্টি মোড় থেকে পতাকা মিছিলটি বের করেন সিপিবির রাজশাহী জেলা ও মহানগর কমিটির নেতারা।

পতাকা মিছিলটি কুমারপাড়া, সাহেববাজার হয়ে সোনাদীঘি মোড় ঘুরে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বক্তারা মানুষে মানুষে ভেদাভেদ দূর করে শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির রাজশাহী জেলা কমিটির সভাপতি ও মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ন রেজা জেনু। বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক আফতাব হোসেন কাজল, মহানগরের সাধারণ সম্পাদক ওয়াজিদ কুমার মণ্ডল, সদস্য অসীম সরকার লিটন প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin