বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থা ও রেডক্রিসেন্ট সোসাইটির শিশুদের মধ্যে খাবার, চকলেট ও মাস্ক বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৬৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা সামাজিক কল্যাণ সংস্থার উদ্দোগে ও রাজশাহী জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার, চকলেট ও মাস্ক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর দুরুলের মোড় খ্রিস্টান পাড়ার শিশুদের মধ্যে এই খাবার, চকলেট ও মাস্ক বিতরণ করা হয়।

এই সময় উপস্থিতি ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, দৈনিক গণকণ্ঠ পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান সাংবাদিক লিয়াকত হোসেন, মাহ্ফুজুর রহমান, আরিফ হাসান, সাইদুল ইসলাম, একলাসুর রহমান রাতুল, সাকিবুর রহমান ও সিয়াম হাসানসহ অন্যান্যরা।
অত্র সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী বলেন, এই সংস্থা বরাবরই অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। এই করোনাকালে মানুষ অসহায় পড়েছে। সংসারের কর্তাব্যক্তির আয় কমে যাওয়ায় শিশুরা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। এই সকল দরীদ্র শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেয়ার জন্য তিনি এই ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। এই কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সম্রাট। বক্তব্য শেষে শিশুর মধ্যে খাবার, মাস্ক ও চকলেট বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin