রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নষ্ট/পোড়া ট্রান্সফরমার মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী রিজিয়ন এর আয়োজনে বিএমডিএ’র হল রুমে এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা।

রাজশাহী রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন ও হিসাব নিয়ন্ত্রক রোকনুজ্জামান বিশ্বাস।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ মাঠ পর্যায়ে কৃষকদের সেবার মান বৃদ্বির লক্ষ্যে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ওয়ার্কশপ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের অধিকতর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেচ শাখার উদ্যেগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন বিএমডিএ এর গবেষণা ও প্রশিক্ষণ শাখা তত্বাবধায়ক প্রকৌশলী সমশের আলী। প্রশিক্ষণে রাজশাহী, তানোর, বাগমারা, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর জোনসহ মোট ২৪জন অংশ গ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin