রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দিনব্যাপি শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উদ্ভিদবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গণিত বিভাগকে ১০ উইকেটে হারিয়ে উদ্ভিদবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার দিনব্যাপি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অনার্স প্রথম বর্ষের ৪টি দল যেমন- পদার্থ বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ,গণিত বিভাগ ও উদ্ভিদবিদ্যা বিভাগ অংশগ্রহন করে। খেলাটি নক আউট পর্বে অনুষ্ঠিত হয়। গণিত বিভাগ ও উদ্ভিদবিদ্যা বিভাগের মধ্যকার ফাইনাল খেলা বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন উদ্ভিদবিদ্যা বিভাগ প্রথম বর্ষের ছাত্র অপু।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, সাফিউল আলম, মাহফুজজ্জামান রিদয়, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা আফনান, সিহাব, সনিম, মারুফ, সোহান, সিয়াম ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের খেলা আয়োজন করলে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। সেইসাথে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ন মনোভাবের সৃষ্টি হয়। আগামীতে সবাইকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই আয়োজনে সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে সকল খেলোয়ার ও আম্পায়ারদের নিজ হাতে মেডেল পরিয়ে দেন। সেইসাথে বিজয়ী ও রানার-আপদের হাতে ক্রেষ্ট তুলে দেন তিনি। এদিকে বিজয়ী ও রানার-আপ দলের অধিনায়কগণ প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin