রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাবিতে পোষ্য কোটার প্রাসঙ্গিকতা বিষয়ে বির্তক প্রতিযোগিতা করেন শিক্ষার্থীরা

  • প্রকাশ সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পোষ্য কোটার প্রাসঙ্গিকতা নিয়ে বির্তক প্রতিযোগিতা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটার পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রশাসনের প্রতীকী প্রতিনিধি হিসেবে একজন শিক্ষক, একজন কর্মকর্তা ও একজন কর্মচারী। অপরদিকে পোষ্য কোটার বিপক্ষে অবস্থান নেন তিনজন মেধাবী শিক্ষার্থী।

যুক্তি এবং পাল্টা যুক্তিতে জমে উঠে বির্তকের মঞ্চ। তবে পুরো প্রতিযোগিতায় যৌক্তিকভাবে পোষ্য কোটার পক্ষে কোন যুক্তি উপস্থপান করতে পারেনি শিক্ষক কর্মকর্তাদের প্রতীকী দল। এতে বিচারকদের রায়ে বিজয়ী হয় মেধাবী শিক্ষার্থীদের দল। বিজয়ী দলের পুরস্কার স্বরূপ বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে ভিসি ভবন সংলগ্ন প্যারিস রোডে পাশে পোষ্য কোটা প্রতীকী লাশের কবর রচনার পর করা হয় মোনাজাত।

বির্তক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন একজন রিক্সাচালকসহ দুইজন ভিন্ন ভিন্ন শ্রেণির প্রতিনিধি। তারা জানান, রিক্সাচালকের ছেলে হিসেবে যদি তাদের সন্তানরা কোটার যোগ্য না হন তাহলে শিক্ষকদের ছেলে মেয়েরা কোনভাবেই কোটার দাবি রাখে না। কারণ শিক্ষক কর্মকর্তাদের ছেলে মেয়েরা তাদের থেকে বেশি পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্ন্তভূক্ত হতে পারে না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin