রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরের র‌্যালি

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়ানো হয়। পের বর্নাঢ্য র‌্যালি করা হয়। রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে রাজশাহী মহানগরীর হেতমখাঁ মিউজিয়ামের সামনে র‌্যালি পুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব আলহাজ মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মাহনগরের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদীন শিবলী।

কৃষক দল রাজশাহী মহানগরীর সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহনগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী শাহ, সাব্বির হোসেন শাওন, ইসমাইল হোসেন রেকাত, মোজাহিদুল ইসলাম ফিরোজ, মাসুদ রানা, সৈকত আসলাম।

উপস্থিত ছিলেন কৃষক দল বোয়লিয়া থানান (পূর্ব) আহ্বায়ক ডা. সোহরাব হোসেন অপু ও সদস্য সচিব পলাশ, বোয়লিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব শামসাহারিয়া খান শেবু, মহিতার থানার (উত্তর) আহ্বায়ক মেহেদী হাসান সুজন, সদস্য সচিব আকাশ আলী, মহিতার থানার (দক্ষিণ) আহ্বায়ক সুয়াইবুর রহমান সুমন ও সদস্য সচিব লিটন, রাজাপাড়া থানার আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান, সদস্য সচিব মুরাদ ইসলাম, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু, সদস্য সচিব সুপ্রিম হোসেন ও শাহ্ মখ্দুম থানার আহ্বায়ক শহিদুর রহমান সাজু ও মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে নেতৃবৃন্দ হেতম খাঁ মিউজিয়ামের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করে সোনাদিঘির মোড় হয়ে, সাহেববাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে শেষ করেন। সেখানে সভাপতির বক্তব্যেও মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin