রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলায় মহানগর বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশ সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সদস্য রফিকুল ইসলাম সদর ও তার ভাই মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আলামিন বাবু বাসায় রাতের অন্ধকারে একদল দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনসহ অত্র কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ।

প্রতিবাদে তাঁরা বলেন, আওয়ামী প্রেতাত্বারা এখনো ওঁত পেতে আছে। তারা সুযোগ পেলেই বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর বাড়িতে হামলা করছে। এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া হবেনা। এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা। সেইসাথে আগামীতে এই ধরনের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin