রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে নগরীর বাটার মোড়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও পায়রা উড়িয়ে দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে বক্তারা ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রদল গঠনের গুরুত্ব ও ঐতিহ্য তুলে ধরেন। সেইসাথে বিএনপি’র হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য শেষে বাটার মোড় থেকে নেতৃবৃন্দ বর্নাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নিয়ে সোনাদিঘী মোড় হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে শেষ করেন।

উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালিতে সভাপতিত্ব করেন রাজমাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চালনায় উদ্বোধনীতে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা।

আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান আহ্বায়ক মীর তারেক খালেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাস এন সদস্য সচিব সেলিম রেজা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক কাজল ও সদস্য সচিব মিলন, মাহনগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক ও সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিনসহ ছাত্রদলের বিভিন্ন থানা, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin