রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার বিন্দারামপুরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে টাকা-গহনা চুরি

  • প্রকাশ সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার এক বাড়িতে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা নগদ সাড়ে আট লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে দামকুড়া থানা এলাকার বিন্দারামপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে পিয়ারুল ইসলামের বাড়িতে। এ ব্যাপারে আরএমপির দামকুড়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, পিয়ারুল ইসলামসহ বাড়ির বসবাসকারি তার স্ত্রী, সন্তান ও শ্বাশুড়িকে নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর সন্ধ্যায় ওমরা হজ্ব করার উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে কেউ ছিলনা। তবে বাড়ি দেখাশুনার জন্য তার ড্রাইভার ফিরোজ হোসেনকে বলে রাখেন। গত ২৫ ডিসেম্বর স্ব-পরিবারে ওমরা পালন শেষে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে দেখেন বাড়ির পিছনের জানালার গ্রিল ভেঙ্গে চারটি ঘরে ঢুকে চোরেরা।

সেখানে তিনটি ওয়ারড্রপ ও দুইটি স্টিলের বাক্স ভেঙ্গে স্বর্ণের ডিজাইন করা পাঁচটি মালা, স্বর্ণের চেইন মালা আটটি, আংটি ১০টি, টাইরা একটি, কানের দুল চার জোড়া, হাতের বালা তিন জোড়া, বেসলেট দুইটি, নাকের ফুল চারটি এবং রূপার নুপুর তিন জোড়াসহ মোট ১৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। এছাড়াও চুরি হয়েছে নগদ সাড়ে আট লাখ টাকা। এ ব্যাপারে দামকুড়া থানায় অজ্ঞাতনামা আসামী করে পিয়ারুল ইসলাম অভিযোগ করেছেন।

এবিষয়ে দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, চুরির বিষয়ে পিয়ারুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলমান রয়েছে। সন্দেহভাজন আসামিদের তালিকা করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin