বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

বিএনপি নেতা মনু-আবু কম্বল বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক ১২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মনু ও সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়াল হায়দার আবু এর আয়োজনে হতদরিদ্র জনগণের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কনকপাড়া তুলাপট্টিতে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সমির রায় রবি, রেজাউল আলম রেজা ও আব্দুল মালেক, যুবনেতা পারভেজ, সোহেল ও ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিতরণ অনুষ্ঠানে মনু বলেন, রাজশাহীতে প্রচন্ড শীত পড়েছে। এই শীতে হতদরিদ্র জনগণ অনেক কষ্টে রয়েছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনুর নির্দেশনায় তারা এই কম্বল বিতরণ করলেন। আগামীতের এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin