রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে দ্বৈত ব্যাডমিন্ট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী এডভোকেট কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়। রাজশাহীর উপশহরস্থ শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির হোসেন এর সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন অস্থির টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময়ে তিনি বলেন, পৃথিবী জুরে মাদক ও সন্ত্রাস অনেকাংশে বেড়ে গেছে। বাংলাদেশ এর বাহিরে নয়। যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। শুধু মাদক ও সন্ত্রাস নয় খেলাধুলা করলে রোগবালাই থেকেও দূরে থাকা যায়। সেইসাথে সমাজ, দেশ ও বহিরবিশ্বে দ্রুত পরিচিতি লাভ করা যায় বলে উল্লেখ করেন তিনি। আগামীতেও তিনি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবেন বলে আশ্বাস প্রদান করনে।

অত্র টুর্নামেন্টের আহ্বায়ক শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর আব্দুল খালেক শান্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদিন শিবলী, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ আলী, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোশারফ হোসেন কাজল, সদস্য সচিব মিলন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অত্র টুর্নামেন্টে মোট দশটি দল অংশ গ্রহন করছে। সোমবার চুড়ান্তপর্বের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin