রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মাদকসেবী ও দখলদারের দলে কোন ঠাঁই নাই:ঈশা

  • প্রকাশ সময় রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি যেমন গণমানুষের দল, তেমনি বিএনপি ভাল মানুষের দল। এই দলে মাদকসেভী ও সন্ত্রাসীদের কোন ঠাঁই নাই। কেউ যদি দলের কমিটিতে আসেও, যাচাই-বাছাই করে তাদের বাদ দেয়া হবে। বোরবার বিকেলে বিএনপি সাংগঠনিক ২৭নং ওয়ার্ড বিএনপি’র পুর্ব ও পশ্চিম এর কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে দেশে বিদেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এক শ্রেণির ছাত্র ও একটি দল বিএনপি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে। ঐ সকল ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ দলে সন্ত্রাসী, ভূমিদস্যু, দখলদার ও মাদকসেবীদের কোন ঠাঁই নাই। এছাড়াও হাইব্রিডদের বিরত থাকার নির্দেশনা রয়েছে। এজন্য কমিটি গঠনের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নেতা নির্বাচনের পরামর্শ দেন তিনি। বক্তব্যের পূর্বে বিএনপি সাংগঠনিক ২৭নং ওয়ার্ড পূর্ব-পশ্চিম এবং মহল্লা কমিটি গঠন করা হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

বোয়লিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল আলম নিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দিন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য ডা. সৈয়দ লুৎফর রহমান খোকন, জাহিদ ইকবাল বাবলা, আরিফুল শেখ বনি ও আব্দুল্লাহ মাহমুদ বিন গোলাম বিপু, ২৭নং ওয়ার্ড পশ্চিশ এর আহ্বায়ক সামসুল ও সদস্য সচিব মোহন এবং বোয়ালিয়া (পূর্ব) যুগ্ম আহ্বায়ক আশরাফুল সিদ্দিক প্রিন্সসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin