রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রুয়েটে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসব উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প লেখা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনীসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বিনামূল্যে রক্ত দান ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রনালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. এম. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. এম. আমিনুল ইসলাম বলেন, দেশের সকল শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ, নৈতিকতা এবং দেশপ্রেম গড়ে তোলার জন্য স্কুলের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, চতুর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন শেষে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স এর মাধ্যমে পঞ্চম ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন উন্নত দেশগুলোতে শুরু হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও এআই বিষয়ে শিক্ষাদান ও এটা চর্চার ক্ষেত্র প্রস্তুত করতে হবে। পাশাপাশি রোবোটিক বিষয়েও উন্নতি সাধনের জন্য তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি আরও বলেন, বিগত সরকার অবাধ দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। অন্তর্বর্তীকালীন সরকার ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে নানা উদ্যোগ অব্যাহত রেখেছে। এই সরকার আগামী সরকারের জন্য একটা মজবুত অর্থনীতি রেখে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সভাপতির বক্তব্যে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলোজী এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার। উক্ত সভায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা গবেষণা খাতে বাজেট বৃদ্ধিসহ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির জন্য সরকারকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় সকল বিভাগের শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin