রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দূর্গাপুরে উপজেলা পৌর বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতেও পড়েছে প্রচন্ড শীত। এই শীতে ছিন্নমূল ও গ্রামের অসহায় মানুষগুলো পড়েছে অনেক কষ্টে। এই কষ্ট থেকে ঐ সকল জনগণকে একটু স্বস্তি দিতে তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ¦ আব্দুস সাত্তারের সৌজন্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। দুর্গাপুর উপজেলা বিএনপি ও দূর্গাপুর পৌর বিএনপির নেতৃবৃন্দ কর্তৃক কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আশরাফুল কবির (বুলু)। ৪নং দেলোয়াবাড়ি ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম মোঃ মেছের কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি এস এম একবার আলী বাবলু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলী শাহ ও দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিতরণ কালে আব্দুস সাত্তার বলেন, রাজশাহীতে চছে অনেক শীত। সেইসাথে ঝিরিঝিরি বাতাসে হতদরিদ্র মানুষগুলো পড়েছে অনেক বিপদে। তারা শীতের নিকট অসহায় হয়ে পড়েছে। এ অবস্থা থেকে একটু স্বস্তি দিতে তাঁর এই উদ্যোগ। বরাবরের মত আগামীতেও দরিদ্র পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, পুঠিয়া-দূর্গাপুরবাসী তার অনেক আপন। তাদের পাশে যেমন অতিতেও ছিলেন, আগামীতেও থাকবেন বলে তিনি কাজ এবং সহায়তা করে যাচ্ছেন। কিন্তু একটি মহল তাঁকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে। সেইসাথে মিথ্যাচার করছে। ঐ সকল বদনামকারীদের কথায় কান না দেয়ার জন্য তিনি দূর্গাপুরবাসীকে অনুরোধ করেন। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যিনিই মনোনয়ন পাবেন তার হয়ে কাজ করার জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগি নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin