রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

জনগণ বাড়িতেও নিরাপদ নয়: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, ‘বাড়িতে এসে গুলি করে যাবে, এটা কোন ভাবেই মেনে নেয়া যাবে না। বাড়িতে নিরাপত্তা না পেলে মানুষ যাবে কোথায়। এজন্য সবার আগে বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, খুনি-সন্ত্রাসীদের কোনো দল নেই। খুনি যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। বিএনপিতে কোন খুনি-সন্ত্রাসীর কোনো ঠাঁই নাই। শনিবার দুপুরে পবা উপজেলার ভুগরইল এলাকায় যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাসায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মিলন আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানুষ রাজনীতি করে। যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর পিতা আলাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকারী যেই হোক এবং হত্যাকাণ্ডের পেছনে ইন্ধন দাতা যদি কেউ থেকে থাকে তাকেও আইনের আওতায় নিয়ে এসে শক্ত পদক্ষেপ নেয়া হবে। আইনগত ভাবে যাতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়, সেই ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে এই পরিবারের পাশে সর্বদা তিনি থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নওহাটা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, পবা দলিল লেখক সমিতির আহ্বায়ক মনিরুজ্জামান দুলাল, বিএনপি নেতা আবু সুফিয়ান, রয়াদুদ হাসান পিন্টু, মফিজ উদ্দিন, জয়নাল আবেদীন ও আজাদ আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেষে নিহত আলাউদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে নেতাকর্মীদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন নওহাটা পৌর সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মোহম্মাদ আলী জিন্নাহ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin