বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

আমান সিমেন্ট মিলস লিমিটেড’র শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পড়েছে মাঘ মাস, বেড়েছে শীত। এই শীতে ছিন্নমূল মানুষগুলো শীতের দাপটে অসহায় হয়ে পড়েছে। এই শীতটা কিছুওটা লাঘব করতে ‘আর্ত মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ আমান গ্রুপ হাতে হাত রেখে কাজ করি উষ্ণতার বন্ধনে দেশ গড়ি, এই প্রতিপাদ্যে আমান সিমেন্ট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শনিবার রাজশাহী মহানগীর কাশিয়াডাঙ্গায় মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের শোরুমে দুঃস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন আমান সিমেন্ট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন আমান সিমেন্ট মিলস লিমিটেড এর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান সিদ্দিকী, সিনিয়র ম্যানেজার আব্দুল গনি, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাদিকুল ইসলাম, প্রকৌশলী আব্দুল হান্নান, মেসার্স সেলিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সেলিম রেজা, শামীম রেজা, সোহেল পারভেজ টুটুল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin