রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ

  • প্রকাশ সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা সাড়ে ৩ টার সময় দেওপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাই টুনুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

প্রধান অতিথি অন্তবর্তীন কালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ১০ টি সংস্কার কমিশন গঠন করেছেন করুন। আপনারা সংস্কার করবেন করেন। আমরাও চাই সংস্কাার করেন। সংস্কারের নামে কালক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবেন এবং সরকার গঠন করবেন তারা বাকী ২১ দফা কর্মসূচী সংস্কার করবে। সংস্কারের নামে কালক্ষেপন করলে আপনাদের অবস্থা মঈনুদিন- ফকরুদ্দিনের মত হবে। কিন্তু বিএনপি তা চায়না বলে উল্লেখ করেন তিনি।

দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রুলু, কাকনগাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, রাজশাহী জেলা বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক আহসান হাবিব ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin