রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বায়োল্যাব মাল্টি কেয়ার হাসপাতাল’র উদ্বোধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার সিএন্ডবি মোড়ে সম্পূর্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত বায়োল্যাব মাল্টি কেয়ার হাসপাতালের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজনে করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালের চেয়ারম্যান অর্থোপেডিক সার্জন ডাক্তার মাহমুদুল আমিন হামিম, উপদেষ্টা ডাক্তার নাদিম উদ্দিন।

আরো উপস্থিত ছিলেন বায়োল্যাব মাল্টিকেয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশেষজ্ঞ ডাক্তার প্যানেলদের মধ্যে ডাক্তার শামীমা খাতুন, ডাক্তার মোহাম্মদ নাফিস কবির, ডাক্তার রোকনুজ্জামান, ডাক্তার আব্দুল্লাহ, ডাক্তার এবিএম আসিফ আহমেদ, ডাক্তার মির্জা শিবলী মোহাম্মদ সাদিক,ডাক্তার তাওহিদা ইয়াসমিন, ডাক্তার আফিফা তাবাসসুম তামান্না।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও মতিহার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, বোয়ালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মিলু, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মূর্তুজা ফামিন, রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, বায়োল্যাব মাল্টি কেয়ার হাসপাতালের এমডি রেজাউল ইসলাম ও ম্যানেজার সুজন আলীসহ স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট স্বনামধন্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin